ঢাকা, -

আলোচিত সংবাদ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে: ট্রাম্প

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

ট্রাম্প দাবি করেছেন, ভেনেজুয়েলা ও তার নেতা নিকোলাস মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ‘বড় আকারের হামলা’ চালিয়েছে।

ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, এই অভিযানের পর মাদুরো ও তার স্ত্রীকে ‘আটক করে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে’।

আরও পড়ুন  প্রধান উপদেষ্টার সঙ্গে থাই প্রধানমন্ত্রীর বৈঠক

ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলা এবং দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর একটি বড় ধরনের হামলা চালিয়েছে। অভিযানে মাদুরো এবং তার স্ত্রীকে আটক করে দেশটির বাইরে নিয়ে যাওয়া হয়েছে।

এই অপারেশনটি যুক্তরাষ্ট্রের আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর সাথে মিলে করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

আজ স্থানীয় সময় সকাল ১১টায় মার-এ-লাগোতে একটি সংবাদ সম্মেলন করা হবে।

আরও পড়ুন  গোপনে ইউক্রেন সফরে গেলেন মার্কিন সিআইএ প্রধান

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ