ঢাকা, -

আলোচিত সংবাদ

লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কক্সবাজারের পেকুয়ায় কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ওই আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২০ মিনিটের দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এর ভোটগ্রহণ শুরুর পরপরই পেকুয়া উপজেলা সদরের সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন কেন্দ্রে চকরিয়া ও পেকুয়া নিয়ে গঠিত কক্সবাজার-১ আসনে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

আরও পড়ুন  মাছ ধরার নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ১১ জেলে দগ্ধ

এ সময় তার স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ ও ছেলে সাঈদ ইব্রাহিম আহমেদসহ পরিবারের বাকি সদস্যরাও কেন্দ্রে স্ব-স্ব ভোট দেন।

ভোট দিয়ে সাংবাদিকদের সালাহউদ্দিন আহমেদ বলেন, ইতিহাসের বাঁক বদলানো শুরু হয়েছে, আমি লাইনে সবার শেষে দাঁড়িয়ে ভোট দিলাম। এখানে সবাই এখন নিজের ভোটাধিকার নিয়ে সচেতন। এখন পর্যন্ত ভোটের পরিবেশে সুন্দর ও স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন  সীতাকুণ্ডে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

তিনি বলেন, আমাদের মুক্তিযোদ্ধারা যে প্রত্যাশায় রক্ত দিয়েছেন, আমাদের সন্তানের শহীদ হয়েছেন সে প্রত্যাশা-স্বপ্ন আকাশচুম্বী। গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে চাই।

সালাহউদ্দিন আহমদ কক্সবাজার-১ আসন থেকে এর আগে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ