ঢাকা, -

আলোচিত সংবাদ

কলকাতায় মারা গেলেন নিষিদ্ধ আওয়ামী লীগের সংসদ সদস্য

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (বাসাইল- সখীপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কলকাতা একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেন টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান।

তিনি জানালেন, কলকাতায় দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ থাকায় তাকে ফিনিক্স মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। সেখানে এক সপ্তাহ ধরে ভর্তি ছিলেন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগ আক্রান্ত হয়ে শুক্রবার তার মৃত্যু হয়।

আরও পড়ুন  করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট আসার খবর দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

তোফাজ্জল হোসেন বলেন, বর্তমানে মরদেহ সংরক্ষণ করে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে মরদেহ দেশে নেওয়ার জন্য আলোচনা চলছে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ