ঢাকা, -

আলোচিত সংবাদ

নগর স্বেচ্ছাসেবক লীগ নেতাদের ঢাকায় তলব

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

নগর স্বেচ্ছাসেবক লীগের গ্রুপিং নিরসনে দুই গ্রুপের নেতাদের জরুরি ঢাকায় তলব করেছেন কেন্দ্রীয় নেতারা। সভাপতি দেবাশীষ নাথ দেবু এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমানের নেতৃত্বাধীন গ্রুপের নেতারা গতকাল ঢাকায় পৌঁছেছেন।

অপরদিকে সিনিয়র সহ সভাপতি হেলাল উদ্দিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক মাসুদ খানের নেতৃত্বে অপর গ্রুপের নেতাকর্মীরা আজ বুধবার সকালে ঢাকায় যাবেন বলে জানিয়েছেন এই গ্রুপের সহ সভাপতি সুজিত দাশ।

আরও পড়ুন  কুমিল্লা-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হাসনাত আবদুল্লাহ

আজ বুধবার (১ মার্চ) রাত ৮ টায় উভয় গ্রুপের নেতাদের নিয়ে ঢাকা কলা বাগান এলাকায় একটি ক্লাবে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক।

নগর স্বেচ্ছাসেবক লীগের একাংশের নেতাদের অভিযোগ, সভাপতি– সাধারণ সম্পাদক কার্যকরী কমিটির মিটিং না ডেকে নিজেরা ৩/৪ জন বসে সদস্য সংগ্রহ অভিযান এবং থানা সম্মেলন প্রস্তুতি কমিটি করে রাত ২ টায় নিজেদের ফেসবুকে প্রচার করেছেন। কোন সভা ডেকে কোন সিদ্ধান্ত নেন না। একটা সুন্দরভাবে সভা ডেকে সিদ্ধান্ত গ্রহণ করে কোনদিন সুন্দরভাবে পত্রিকায় দেয়নি। সংগঠন-সংগঠনের নিয়মে চলা ভালো বলে মনে করেন এই গ্রুপের নেতারা। এ ব্যাপারে কেন্দ্রীয় নেতাদের কাছে অভিযোগ করা হলে আজ উভয় গ্রুপের নেতাদের ঢাকায় তলব করা হয়েছে।

আরও পড়ুন  ১৮ শর্তে সভা করার অনুমতি পেলো আওয়ামী লীগ

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ