চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলা রেললাইন এলাকার বাসা থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৫ মার্চ) বিকেলে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম।
তিনি বলেন, প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা মনে হচ্ছে। এ বিষয়ে থানায় একটা অপমৃত্যু মামলা রের্কড করা হয়েছে।














