ঢাকা, -

আলোচিত সংবাদ

আনোয়ারায় কিশোরীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের আনোয়ারায় ১৬ বছরের কিশোরীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি রকি দত্তকে (২০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। 

মঙ্গলবার (১১ এপ্রিল) সন্ধ্যায় খাগড়াছড়ি জেলার মহিলা কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার এ তথ্য জানান।

গ্রেপ্তার রকি দত্ত উপজেলার সিংহরা এলাকার বিধান দত্তের ছেলে।

আরও পড়ুন  চট্টগ্রামে দাফনের ৪০ দিন পর গৃহবধূর মরদেহ তুলেছে পুলিশ

র‌্যাব জানায়, ভিকটিমের সাথে রকি দত্তের প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের সম্পর্কের জেরে গত ১৫ মার্চ রকি দত্ত তার ব্যক্তিগত সিএনজি অটোরিক্সায় করে ভিকিটিমকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে পারকি সমুদ্র সৈকতে নিয়ে যায়। সেখান থেকে রকি ভিকটিমকে ইছামতি এলাকায় নিয়ে যায়। সেখানে আগে থেকে তার তিন সহযোগী (পলাশ, শীপঙ্কর ও চন্দন) অবস্থান করছিলেন। এরা সকলে মিলে ভিকটিমকে ধর্ষণ করা করে। এ সময় টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ভিকটিমকে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ ভিকটিমকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়। এ ঘটনায় ভিকটিম থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পরে পুলিশ তার তিন সহযোগীকে গ্রেপ্তার করে। কিন্তু রকি পলাতক ছিল।

আরও পড়ুন  ময়মনসিংহে গৃহবধুর মরদেহ উদ্ধার

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, এ মামলার পলাতক আসামি রকিকে গ্রেপ্তারের জন্য ছায়াতদন্ত শুরু করে। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় খাগড়াছড়ি জেলার মহিলা কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ