ঢাকা, -

আলোচিত সংবাদ

ঢাকার নিউ সুপার মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৮ ইউনিট

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ঢাকার নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে।

শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। সবশেষ পাওয়া খবর অনুযায়ী, সকাল সাড়ে ৮ টায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট কাজ করছিল।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান ভয়েস অফ এশিয়াকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  অস্ত্র মামলায় খালাস পেলেন রিজেন্টের সাহেদ

তিনি জানান, আগুনে মার্কেটের চারপাশে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের ছয় সদস্য অসুস্থ হয়ে পড়েছেন।

এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীও যোগ দিয়েছে।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন ভয়েস অফ এশিয়াকে বলেন, ঘটনাস্থলে র‍্যাবের ঢাকাস্থ ব্যাটালিয়নসমূহ হতে ১২টি টহল দল ও সাদা পোশাকে পাঁচটি দল আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিসকে সহায়তা করছে। নিউ মার্কেট এলাকায় ট্রাফিক মেনেজমেন্ট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

আরও পড়ুন  ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করলেন প্রেসিডেন্ট পৃথ্বীরাজসিংহ

এদিকে ব্যবসায়ী, দোকান কর্মচারীরা যে যেভাবে পারছেন দোকান থেকে মালামাল সরিয়ে নিচ্ছেন। পাশাপাশি পুলিশ সদস্যদেরও ব্যবসায়ীদের মালামাল নামাতে দেখা গেছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ