ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রাম মেডিকেল থেকে ফের ২ দালাল গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে ফের দুইজন দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৬ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে গত মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালেও একজনকে আটক করে হাসপাতাল কর্তৃপক্ষ।

আটককৃতরা হলেন- চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বৈদ্য বাড়ি মৃদুল বৈদ্যের ছেলে রাজীব বৈদ্য (৩২) ও রাঙ্গুনিয়া উপজেলার দাশপাড়া এলাকার শুভ দাস (২০)।

আরও পড়ুন  হাটহাজারীতে নববধূর রহস্যজনক মৃত্যু, অবশেষে মামলা; স্বামী গ্রেপ্তার

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে আজ দুই দালালকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে নগরীর পাঁচলাইশ থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ (বুধবার) তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ