ঢাকা, -

আলোচিত সংবাদ

হাটহাজারীতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

হাটহাজারীতে নাসরিন আক্তার মিরা (২২) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মডেল থানার পুলিশ। 

রবিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ফজল হক মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক মশিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে লাশটি উদ্ধার করেন এবং ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন  বায়েজিদ বার্মা কলোনিতে ছুরিকাঘাতে কিশোর আহত

নিহত নাসরিন আক্তার মিরা ওই বাড়ীর মোহাম্মদ ইসমাইলের স্ত্রী। তাদের সংসার জীবনে এক বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

থানা সূত্রে জানা যায়, ফোনে ঝুলন্ত লাশের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়না তদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরন করে।

আরও পড়ুন  পটিয়ায় আ.লীগ নেতাকে মারধর: ইউপি চেয়ারম্যানসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

মির্জাপুর ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান আক্তার হোসেন সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,  খবর পেয়ে আমি সাথে সাথে হাটহাজারী মডেল থানা পুলিশ কে ঘটনা জানালে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেন।

এদিকে মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুর আমিন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সাথে কথা বলেন।

এবিষয়ে তিনি বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। কি কারণে ঘটনাটি ঘটেছে তা ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।

আরও পড়ুন  বান্দরবানে কলাগাছের আঁশের সুতায় শাড়ি

এছাড়া পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এখনো গৃহবধূর পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেয়নি বলেও জানান তিনি।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ