ঢাকা, -

আলোচিত সংবাদ

সৌদি আরবে ‘২৮ জুন’ ঈদুল আযহা

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

সৌদি আরবে ২৮ জুন ঈদুল আযহা উদযাপন করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে দেশটির জ্যোতির্বিজ্ঞান দপ্তর।

সোমবার (১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রিয়াদভিত্তিক টেলিভিশন চ্যানেল আল আরাবিয়াহ।

সূর্য ও চাঁদের গতিবিধির হিসাবে বিশ্বজুড়ে দুই ধরনের বর্ষপঞ্জি বা ক্যালেন্ডার প্রচলিত- সৌর বর্ষপঞ্জি ও চান্দ্র বর্ষপঞ্জী। সৌদির বর্ষপঞ্জি চান্দ্রভিত্তিক; অর্থাৎ চাঁদের গতিবিধির ওপর নির্ভর করে দিন-মাস ও বছরের হিসাব করা হয় সৌদি বা আরবি বর্ষপঞ্জিতে।

আরও পড়ুন  আসামে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪

১ মে সৌদির জ্যোতির্বিজ্ঞান দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, চাঁদের গতিবিধি হিসাব করে জানা গেছে, ২০২৩ সালে ১৮ জুন আরবি জিলহজ্ব মাসের চাঁদ উদয়ের জোর সম্ভাবনা রয়েছে। আরবি চান্দ্র বর্ষপঞ্জির এই শেষ মাসের দশম দিনে উদযাপন করা হয় ইসলাম ধর্মাবলম্বীদের দ্বিতীয় ধর্মীয় উৎসব কোরবানির ঈদ বা ঈদুল আযহা।

চাঁদের গতিবিধি অনুযায়ী, সৌদি ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে যদি ২৮ জুন ঈদুল আযহা উদযাপিত হয়, সেক্ষেত্রে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে এই ঈদ হবে এক দিন পর, ২৯ জুন।

আরও পড়ুন  এবার সূর্যের দিকে যাত্রা শুরু করল ভারত

ইসলাম ধর্মের চতুর্থ স্থম্ভ হজ্বের কারণে আরবি বর্ষপঞ্জিতে জিলহজ তাৎপর্যপূর্ণ একটি ‍মাস। এ মাসেই হজ্ব করেন সামর্থ্যবান মুসলিমরা। ঈদুল আযহার দুদিন আগে শুরু হয় হজ্ব, শেষ হয় পশু কোরবানির মধ্য দিয়ে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ