চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের দক্ষিণ বানিগ্রামের বাসিন্দা ফয়েজ আহমদকে (৬০) নবম শ্রেণীর শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৫ মে) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এরআগে গতকাল বৃহস্পতিবার (৪ মে) রাতে পটিয়ার মালিয়ারা গ্রাম থেকে কালারপোল পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে গ্রেপ্তার করে।
কালারপুল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. রাসেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৯ সালের ১ ও ১৬ মে ঘটনাটি ঘটলেও এতদিন অভিযুক্ত ফয়েজ পলাতক ছিলেন।
ওই ঘটনায় ২০১৯ সালের ৩ জুন ভিকটিম শিশুর পিতা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এ একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে তিনি পলাতক থেকে যান।
ভুক্তভোগী শিশুর পিতা বলেন, বলাৎকারের আরও কয়েকটি ঘটনা ঘটিয়েছে ফয়েজ। আমি তার শাস্তি চাই।














