ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রামে নাশকতার মামলায় বিএনপির ৪৮ কর্মী কারাগারে

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের হাটহাজারী ও সন্দ্বীপ উপজেলায় নাশকতার অভিযোগে করা তিন মামলায় বিএনপির ৪৮ কর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (৮ মে) চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞা এ আদেশ দেন।

চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী গণমাধ্যমকে বলেন, হাটহাজারীতে দুটি ও সন্দ্বীপে করা একটি মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে অন্তর্বর্তী জামিন পান। ওই জামিনের মেয়াদ শেষে আসামিদের জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করার নির্দেশনা ছিল।

আরও পড়ুন  খুলশিতে নারীর আত্মহত্যা, আটক স্বামী

ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, মেয়াদ শেষে আসামিরা সোমবার আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৪৮ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর মধ্যে সন্দ্বীপের এক মামলায় ১৫ জন ও হাটহাজারীর দুই মামলায় ৩৩ জন রয়েছেন।

আদালত সূত্র জানিয়েছে, সন্দ্বীপ সদরে গত বছরের ২ ডিসেম্বর বিএনপির মিছিল থেকে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্দ্বীপ থানায় মামলা করে। এ ছাড়া হাটহাজারীতে এ বছরের ১১ ফেব্রুয়ারি বিএনপি–সমর্থিত একদল নেতা-কর্মী বোমা বিস্ফোরণ ঘটিয়ে যানবাহনে অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় পুলিশ দুটি মামলা করে।

আরও পড়ুন  ঈদের দিন সকালে মীরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসীর মৃত্যু

এর আগে রবিবার নগরীর কোতোয়ালি থানার তিন মামলায় চট্টগ্রাম নগর যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ৩৯ জনকে কারাগারে পাঠিয়েছেন একই আদালত।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ