ঢাকা, -

আলোচিত সংবাদ

বায়েজিদ থেকে চুরি হওয়া মোটরসাইকেল দাউদকান্দিতে উদ্ধারসহ গ্রেপ্তার ২

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

নগরীর বায়েজিদ থানা এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল তিনমাস পর কুমিল্লার দাউদকান্দি থানা এলাকা থেকে উদ্ধার করেছে চট্টগ্রাম নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় ২ জনকে গ্রেপ্তার করা হয়। 

মঙ্গলবার (৯ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি-বন্দর ও পশ্চিম জোনের সহকারী পুলিশ কমিশনার কাজী মো. তারেক আজিজ।

গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুল ওয়াহাব সুমন (৩৪) ও মো. আলী হোসেন (৪০)।

আরও পড়ুন  চকরিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী নিহত

সহকারী পুলিশ কমিশনার কাজী মো. তারেক আজিজ গণমাধ্যমকে বলেন, গত ১ ফেব্রুয়ারি রাত আড়াইটার সময় বায়েজিদ থানাধীন আলপনা কমিউনিটি সেন্টারের সামনে থেকে আব্দুল ওয়াহাব সুমনের চুরি করা পালসার মোটর সাইকেলটি মো. আলী হোসেন দাউদকান্দি মডেল থানাধীন গৌরিপুর এলাকায় বিক্রির উদ্দেশ্যে তার হেফাজতে রাখেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা মোটর সাইকেলসহ তাদের গ্রেপ্তার করি।

আরও পড়ুন  দল আমার ওপর যে আস্থা রেখেছে, তা আপনাদের ত্যাগের ফসল: আসলাম চৌধুরী

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ