ঢাকা, -

আলোচিত সংবাদ

হেলে পড়ছে বিশ্বের সর্বোচ্চ শিবমন্দির তুঙ্গনাথ

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ভারতে হেলে পড়ছে বিশ্বের সর্বোচ্চ শিবমন্দির তুঙ্গনাথ।

আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই)-র একটি সমীক্ষায় দেখা গিয়েছে, রুদ্রপ্রয়াগ জেলায় ১২ হাজার ৮০০ ফুট উঁচুতে অবস্থিত তুঙ্গনাথ মন্দির প্রায় পাঁচ থেকে ছয় ডিগ্রি হেলে পড়েছে এবং ওই চত্বরের বাকি ছোট মন্দিরগুলিও ১০ ডিগ্রি পর্যন্ত হেলে পড়েছে।

এই নিয়ে এএসআই কর্মকর্তারা জানিয়েছেন যে তারা কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে অবহিত করেছেন এবং মন্দিরটিকে একটি সুরক্ষিত স্মৃতিস্তম্ভ হিসাবে অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন।

আরও পড়ুন  চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ: হাইকোর্ট

মঙ্গলবার এএসআই-এর এক আধিকারিক বলেন, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। সরকার এএসআইয়ের পরামর্শ মতো স্মৃতিস্তম্ভ হিসাবে ঘোষণা করার প্রক্রিয়া শুরুও করেছে। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা ও ভক্তদের কোনও আপত্তি থাকলে তা জানতে চেয়ে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।

এএসআই-এর দেরাদুন সার্কেলের সুপারিন্টেন্ডিং প্রত্নতত্ত্ববিদ মনোজ কুমার সাক্সেনা এই বিষয়ে বলেন, প্রথমে আমরা ক্ষতির মূল কারণ খুঁজে বের করব যদি তা অবিলম্বে মেরামত করা যায়। পাশাপাশি, পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণের পর একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করা হবে।

আরও পড়ুন  ভারত থেকে আলু আমদানি শুরু, প্রতি কেজিতে খরচ ২৬ টাকা

তিনি আরও বলেন, বিষয়টি বিস্তারিত জানিয়ে বদ্রী কেদার মন্দির কমিটি (বিকেটিসিতে)-কেও একটি চিঠিও পাঠানো হয়েছে। তবে মন্দির কমিটির তরফ থেকে আমরা এখনও কোনও জবাব পাইনি।

এএসআই আধিকারিকরা সেখানকার মাটি বসে যাওয়ার আশঙ্কা করছেন। সেক্ষেত্রে মন্দিরের মূল কাঠামো সরিয়েও নিয়ে যাওয়া হতে পারে। তবে সবটাই বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন  'এনবিআরের অপরিকল্পিত সিদ্ধান্তে কমছে বিদেশী বিনিয়োগ'

উল্লেখ্য, তুঙ্গনাথকে বিশ্বের উচ্চতম শিবমন্দির হিসাবে বিবেচনা করা হয়, যা অষ্টম শতাব্দীতে কাতুরি শাসকদের দ্বারা নির্মিত হয়েছিল। এটি বদ্রী কেদার মন্দির কমিটির (বিকেটিসি) প্রশাসনের অধীনে।

তথ্য- কলকাতাটিভি।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ