ঢাকা, -

আলোচিত সংবাদ

হাটহাজারীতে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে আহত ২০

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই বালুর টাল এলাকায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ২০ জন যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। এ ঘটনায় দুই জনের অবস্থা গুরুতর। তাদেরকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের ৭ জনের নাম পরিচয় পাওয়া গেছে।

আরও পড়ুন  সড়কে শৃঙ্খলা ফেরাতে ৮০০ গণপরিবহনের রুট পারমিট বাতিল করবে আরটিসি

আহতরা হলেন- জাহেদ (২৩), শহিদুল ইসলাম (১৩), পঙ্কজ (৪০), নুর জাহান (৪৫), বাহাদুর (৩৮), নিহা (৬), এবং জসিম (৩০)। এদের মধ্যে জাহেদ এবং শহিদুল ইসলামের অবস্থা গুরুতর।

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রশ্মি চাকমা সিভয়েসকে বলেন, বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নারী-শিশুসহ ৭ জন আহত রোগী সকালবেলা হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে প্রাথমিক চিকিৎসা শেষে ৫ জন বাড়ি ফিরে গেছেন। বাকি দুইজনের অবস্থা গুরুতর তাই তাদেরকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন  এনায়েত বাজার রানীর দীঘি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নাজিরহাট হাইওয়ে থানা পুলিশের ওসি আদিল মাহমুদ বলেন, খবর পেয়ে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ