ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে ১৩ হাজার ইয়াবাসহ মো. আলমগীর (৪৩) নামে এক সাবেক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২০ মে) শনিবার রাত ১১টায় তাকে গ্রেপ্তার করা হয়। তিনি কর্ণফূলীর চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।

মহানগর গোয়েন্দা পুলিশের (পশ্চিম) উপ-কমিশনার মো. আলী হোসেন জানান, কোতোয়ালীর রিয়াজউদ্দিন বাজার থেকে এক ইউপি সদস্যকে ১৩ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তিনি পেশাদার মাদক ব্যবসায়ী।

আরও পড়ুন  আগামীকাল চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর স্বীকার করেন, তিনি কক্সবাজার থেকে কম দামে ইয়াবা কিনে সেগুলো বেশি দামে বিক্রির জন্য নিজের কাছে রাখে। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে জানান উপ-কমিশনার মো. আলী হোসেন।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ