ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রামে যুবদলের ৬ নেতা-কর্মী কারাগারে

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় চট্টগ্রাম নগর যুবদলের ছয় নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রবিবার (২১ মে) আসামিরা আত্মসমর্পণ করে জামিন চাইলে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেসা তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি জানিয়েছেন মহানগর আদালতের পিপি আবদুর রশীদ।

তিনি জানান, বন্দর থানার বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় এজাহারনামীয় ৬ আসামি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিল। আদালত উভয়পক্ষের শুনানি শেষে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

আরও পড়ুন  চট্টগ্রাম মহানগর আ.লীগের কার্যনির্বাহী কমিটির সভা আজ

এরা হলেন- বশিরুল ইসলাম ওরফে পলাশ (৩৭), নুরুল হুদা বাবু (৩২), সোহেল প্রকাশ বাঘা (৩০), মো. ইমাম (২৮), সবুর রফিক (৩০) ও মো.তামিম (২৮)।

মামলার নথি থেকে জানা যায়, গত ২ এপ্রিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার মুক্তির দাবিতে নগরীর বন্দর থানা এলাকায় মিছিল করেন বিএনপি ও যুবদল। এসময় তারা যান চলাচলে বাধা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটায়। এ ঘটনায় বন্দর থানার উপ-পরিদর্শক উস্যাং মং মারমা ৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।

আরও পড়ুন  বান্দরবানের রোয়াংছড়িতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৮

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ