ঢাকা, -

আলোচিত সংবাদ

কাপ্তাই রাস্তার মাথা থেকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-ইয়াবাসহ আটক ২

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ছোরাসহ দুইজনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগ।

বুধবার ( ১ জুন ) দিবাগত রাতে রেলবিট এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নগর গোয়েন্দা পুলিশের উত্তর ও দক্ষিণ বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান।

আটককৃতরা হলেন- মো. আবুল হোসেন (৪৫) ও মো. সালমান (২২)।

আরও পড়ুন  রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে আগুন

নিহাদ আদনান তাইয়ান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই রাস্তার মাথা রেলবিটের পাকা রাস্তা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দু’জনকে দুটি ছুরিসহ আটক করা হয়। এ সময় আটক আবুল হোসেনের কাছ থেকে ১০৫টি ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে- তারাসহ ঘটনাস্থল থেকে পলাতক আসামিরা দেশীয় তৈরি অস্ত্র নিয়ে রাঙামাটিসহ বিভিন্ন স্থানে আসা পর্যটকদের আটকে ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছিল। চান্দগাঁও থানার মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে জানান এ পুলিশ কর্মকর্তা।

আরও পড়ুন  চট্টগ্রামে 'মামলা বাণিজ্য' নিয়ে পুলিশের সতর্কবার্তা

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ