ঢাকা, -

আলোচিত সংবাদ

হাটহাজারীর ইসলামিয়াহাটে ভয়াবহ আগুনে পুড়েছে হজ্বে যাওয়ার স্বপ্ন

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

স্ত্রী সন্তান নিয়ে ২০ জুন হজ্ব করতে সৌদি আরব যাবেন হাটহাজারীর এস এম শাহজালাল রশিদ। সকালে ঢাকা থেকে ফিরে এলাকার মসজিদে জুমার নামাজ আদায় করেছেন। খাওয়া-দাওয়া করে চট্টগ্রাম শহরে গেছেন। সন্ধ্যায় আগুনে পুড়ে গেছে তার বাড়ি। আসবাবপত্রের সঙ্গে পুড়ে ছাই তাদের পাসপোর্টও।

শুক্রবার (৯ জুন) সন্ধ্যায় হাটহাজারী উপজেলার ফতেপুর ইসলামিয়াহাট বাদামতল রেজিস্টার রশিদ সাহেবের বাড়িতে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন  চসিকের প্রকল্প পরিচালককে মারধর: প্রধান আসামি গ্রেপ্তার

বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছেন হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান।

তিনি বলেন, ঘটনার সময় ভুক্তভোগীর বড় ভাই শাহরিয়ার রশিদ বাড়ির নিচতলায় ছিলেন। হঠাৎ দোতলায় আগুন দেখতে পেয়ে বাড়ির উঠোনে চিৎকার করতে থাকেন। স্থানীয়রা এগিয়ে এলেও আগুনের তীব্রতায় দোতলায় যেতে পারেননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দোতলার পাঁচটি কক্ষের আসবাবপত্রসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের লেলিহান শিখায় কক্ষের খসে পড়েছে পেলেস্তার।

আরও পড়ুন  নিরাপদ শহর গড়তে চট্টগ্রামে বসছে ক্যামেরা ও সড়কবাতি

এস এম শাহজালাল রশিদ বলেন, আগুনের খবর পেয়ে আগ্রাবাদ থেকে দ্রুত ছুটে আসি। কিন্তু তার আগেই সব শেষ। হজ্বে যাওয়ার টিকেটও করে রেখেছি। কিন্তু স্ত্রী সন্তানসহ আমার পাসপোর্ট পুড়ে ছাই হয় গেছে। সব মিলিয়ে প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। পুড়েছে আমার হজ্বে যাওয়ার স্বপ্ন।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ