ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রামে যানজট নিরসনে সড়কে যত্রতত্র গাড়ি পার্কিং করা যাবে না: সিএমপি

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে সড়কে যত্রতত্র গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টির মাধ্যমে স্বাভাবিক যাত্রায় বিঘ্ন ঘটানো যাবে না বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। 

শুক্রবার (২৩ জুন) পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে যানজট নিরসন ও ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করার লক্ষ্যে বাস-মিনিবাস মালিক-শ্রমিক নেতাদের সাথে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক দক্ষিণ বিভাগের মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সিএমপি জানিয়েছে, যানজট নিরসনে কাউন্টারভিত্তিক নজরদারি বৃদ্ধি করা হবে। শহরে প্রবেশকারী পশুবাহী গাড়ির নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে হবে। ঈদের অজুহাতে যাত্রী সাধারণের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না।

আরও পড়ুন  বসতঘরের পাশেই লরির চাপায় নিহত নার্সারি মালিক

নগরীর সদরঘাটস্থ আইস ফ্যাক্টরি রোডের ট্রাফিক-দক্ষিণ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এন এম নাসিরুদ্দিন। সভায় আসন্ন পবিত্র ঈদ উল আযহাকে সামনে রেখে সময়োপযোগী কতিপয় নির্দেশনা দেন তিনি।

নির্দেশনার মধ্যে আরো রয়েছে, ফিটনেসবিহীন ও জরাজীর্ণ গাড়ি রাস্তায় নামানো থেকে বিরত থাকতে হবে। জনসাধারণের ভোগান্তি রোধে অস্থায়ী বা মৌসুমি বাস কাউন্টার করা যাবে না। এক লাইনে একটি করে কাউন্টারে একটা করে গাড়ি চলাচল নিশ্চিত করতে হবে। অতিরিক্ত যাত্রীবহন ও ছাদে যাত্রী নেওয়া ও যাত্রীর লাগেজ নিয়ে টানাটানি করা যাবে না। অতিরিক্ত ভাড়ার আশায় যাতে এক রুটের গাড়ি অন্য রুটে চলাচল করতে না পারে এবং শহর এলাকার গাড়ি যাতে বাইরে রিজার্ভ ভাড়ায় যেতে না পারে সে ব্যাপারে নজরদারি বাড়ানো হবে।

আরও পড়ুন  রোহিঙ্গা ক্যাম্পে ফের গোলাগুলি, নিহত ৫

টিআই (প্রশাসন) অনিল বিকাশ চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রামের সভাপতি অলি আহমদ, চট্টগ্রাম-বাঁশখালী যানবাহন মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, চট্টগ্রাম পিএবি সড়ক যানবাহন মালিক সমিতির সভাপতি জাফর উদ্দিন, চট্টগ্রাম-আনোয়ারা বাঁশখালী যানবাহন মালিক সমিতির সভাপতি মো. নাজিম উদ্দীন, আন্তঃজেলা বাস মালিক সমিতির লাইন সম্পাদক এ এস এম নুরুল হায়দার, ইউনিক সার্ভিসের জিএম আহমদ হোসেন ফারুক, আন্তঃজেলা বাস মালিক সমিতির কর্মকর্তা ফয়েজ আহম্মেদ, দ্রুত যান সার্ভিসের কর্মকর্তা বিপ্লব চৌধুরী, চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সম্পাদক মো. শাহজাহান, শাহ আমিন সার্ভিসের মালিক আহম্মেদ নবী চৌধুরী, শাহ আমিন  চেয়ার কোচ সার্ভিসের পরিচালক মো. আজিজ মিয়া, চট্টগ্রাম-কক্সবাজার বিলাসী চেয়ার কোচ মালিক সমিতির কর্মকর্তা হাবিবুর রহমান চৌধুরী, চট্টগ্রাম-কক্সবাজার মিনি বাস মালিক সমিতির কর্মকর্তা মো. মজিবুর রহমান, টিআই (বাকলিয়া) মো. মনিরুজ্জামান ভুঁইয়া, টিআই (কোতোয়ালি) মো. জিয়াউল হাসান, টিআই (চকবাজার) বিপ্লব কুমার পাল, টিআই (সদরঘাট) জহুরুল ইসলাম ও টিআই (টাইগারপাস) অপুর্ব কুমার পাল।

আরও পড়ুন  মিরপুরে অটোরিকশা চালকদের বিক্ষোভ

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ