ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রামে ‘সিপ্লাস টিভি’ ও ‘সিভিশন টিভি’র অফিস সিলগালা

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামে ‘সিপ্লাস টিভি’ ও ‘সিভিশন টিভি’র (আইপিটিভি) অফিস সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে লাইসেন্স ছাড়া নিয়ম বহির্ভূতভাবে সংবাদ প্রচার ও অনুষ্ঠান প্রচার করায় ক্যামেরাসহ অন্যান্য যন্ত্রপাতি জব্দ করা হয়েছে৷

রবিবার (২৫ জুন) পুলিশ ও অন্যান্য কর্তৃপক্ষের সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ।

আরও পড়ুন  বায়েজিদে যুবককে ৬ টুকরো করে হত্যা, অভিযুক্ত নারী গ্রেপ্তার

প্রতিষ্ঠান দুটি সিলগালা করার খবর নিশ্চিত করে এহসান মুরাদ গণমাধ্যমকে বলেন, দীর্ঘদিন ধরে নিয়ম-নীতি লঙ্ঘন করে সিপ্লাস ও সিভিশন কার্যক্রম চালাচ্ছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় লাইসেন্স, অনুমোদন বা ছাড়পত্র না নিয়েই তারা অনলাইনে অনুষ্ঠান ও খবর প্রচার করছে। তারা আমাদের কোনো লাইসেন্স দেখাতে পারেনি।

তিনি বলেন, আমরা চট্টগ্রামের অন্যান্য আইপিটিভি অফিসেও মোবাইল কোর্ট পরিচালনা করব।

আরও পড়ুন  চট্টগ্রামের পোর্ট কানেকটিং রোডে বহুতল ভবনে আগুন

আইনত, আইপিটিভি সংবাদ সম্প্রচার করতে পারে না। জাতীয় অনলাইন গণমাধ্যম নীতি ২০১৭ (২০২০ সালে সংশোধিত) অনুযায়ী, আইপিটিভি শুধুমাত্র বিনোদন বা তথ্যভিত্তিক অনুষ্ঠান সম্প্রচার করতে পারে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ