ঢাকা, -

আলোচিত সংবাদ

রাঙ্গাবালীতে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ইসরাফিল ভান্ডারী (১৮) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৫ জুন) রাতে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

রাঙ্গাবালী থানার ওসি (তদন্ত) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেন।

মৃত ইসরাফিল চরগঙ্গা গ্রাম এলাকার বাসিন্দা রুহুল আমীন ভান্ডারীর ছেলে।

জানা গেছে, দুপুরে বাবা রুহুল ভান্ডারীর সাথে ইসরাফিলের কথা কাটাকাটি হয়। বাবার উপরে অভিমান করে বাসা থেকে চলে যায় ইসরা‌ফিল। সন্ধার পরও বাড়ি না ফিরে আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও পায়‌নি। রাত ১০টায় বাড়ির সামনের প্রীতি রহমান বিদ্যালয়ের ভেতরে আড়ার সাথে গলায় রশি দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্বজনরা। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে এ‌সে মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুন  জাবেদের গোপন নথির সন্ধানে অভিযান, খালি হাতেই ফিরলো দুদক

রাঙ্গাবালী থানার ওসি (তদন্ত) আব্দুস সালাম জানান, মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ