ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে ‘নৌকা’ চান ২৯ জন

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং,পাহাড়তলী ও হালিশহর) সংসদীয় আসনের উপ-নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ২৯ জন প্রার্থী।  

সোমবার (২৬ জুন) কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর থেকে এসব মনোনয়ন সংগ্রহ করা হয়েছে। আজ বিকেলে ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার সময় ছিল।

কেন্দ্রীয় আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে বলেন, চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের উপ-নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ২৯ জন প্রার্থী।

আগামী ৩ জুলাই বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভায় চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী চূড়ান্ত করা হবে।

মনোনয়ন সংগ্রহ করেছেন- চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, সাবেক আহ্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চু, মহানগর আওয়ামী লীগের উপদেষ্ঠা পরিষদের সদস্য মো. শফর আলী, একেএম বেলায়েত হোসেন, চার নম্বর আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রেজওয়ান, মহানগর আওয়ামী লীগের সদস্য সাইফুদ্দি খালেদ, মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া, পাহাড়তলী থানা আওয়ামী লীগের সদস্য ও প্রয়াত সংসদ সদস্য ডা. আফছারুল আমীনের ভাই মো. এরশাদুল আমীন, স্ত্রী কামরুন নেছা, ছেলে মো. ফয়সাল আমীন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রাথমিক সদস্য মো. জাবেদ নজরুল ইসলাম।

আরও পড়ুন  নির্বাচনী কার্যালয়ে বিএনপি’র সন্ত্রাসী হামলা: প্রতিবাদে নগর যুবলীগের বিক্ষোভ মিছিল

আরও মনোনয়ন সংগ্রহ করেছেন- পাহাড়তলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেন ও মহানগর ছাত্রলীগের সাবেক স্টিয়ারিং কমিটির সদস্য মোহাম্মদ অহীদ সিরাজ চৌধুরী, মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. হেলাল উদ্দীন চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আব্দুল লতিফ, সদরঘাট থানা আওয়ামী লীগের সদস্য মো. রাশেদুল হাসান, ডবলমুরিং থানা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য মেজর (অব.) মোহাম্মদ এমদাদুল ইসলাম, কেন্দ্রীয় মহিলা লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রোকসানা পারভীন, মহানগর আওয়ামী লীগের মোহাম্ম খোরশেদ আলম, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কেবিএম শাহজাহান, দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো.আরিফুল আমীন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য শেখ মোহাম্মদ শফিউল আজম, এনায়েত বাজার আওয়ামী লীগের প্রাথমিক সদস্য আহমেদ ফয়সাল চৌধুরী, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেহানা বেগম রেনু ও  ১৪ নম্বর লালখান বাজার ওর্য়াড আওয়ামী লীগের সদস্য আবুল ফজল কবির আহমেদ।

আরও পড়ুন  চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষ, নিহত ৩ আহত ২

এর আগে গত ২২ জুন আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশন ঘোষিত জাতীয় সংসদের ২৮৭ চট্টগ্রাম-১০ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের জন্য  (২৪ থেকে ২৬ জুন) পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদানের তারিখ নির্ধারণ করা হয়েছিল।

আরও পড়ুন  আতুরার ডিপোতে ৪ দোকানিকে ১৭ হাজার টাকা জরিমানা

প্রসঙ্গত, চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম-১০ আসন। গত তিনটি সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ডা. আফছারুল আমীন এই আসনে টানা তিনবার বিজয়ী হয়েছিলেন। গত ২ জুন  আফছারুল আমীন রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তাঁর মৃত্যুতে আসনটি শূন্য হওয়ায় আগামী ৩০ জুলাই এ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৪ জুলাই, মনোনয়নপত্র বাছাই হবে ৬ জুলাই, আপিল দায়ের করা যাবে ৭ থেকে ৯ জুলাই পর্যন্ত, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১১ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ জুলাই এবং প্রতীক বরাদ্দ হবে ১৩ জুলাই। সব কেন্দ্রে ভোট নেওয়া হবে ইভিএম ব্যবহার করে। ভোটকেন্দ্রে স্থাপন করা হবে সিসিটিভি ক্যামেরা।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ