ঢাকা, -

আলোচিত সংবাদ

দেশবাসীকে সাকিবের ঈদ শুভেচ্ছা

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

মাগুরায় কোরবানির ঈদের নামাজ আদায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান।

নামাজ আদায় ও মোনাজাত শেষে ক্রিকেটার সাকিব আল হাসান উপস্থিত মানুষদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান তিনি।

বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ৮টায় মাগুরা শহরের নোমানী ময়দানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এর আগে শহরের জজ কোর্ট জামে মসজিদে সকাল পৌনে ৮টায় ঈদুল আজহার প্রথম নামাজ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন  ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

ঈদের প্রধান জামাতে ইমামতি করেন মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাবিবুর রহমান। নোমানী ময়দানে ঈদ জামাতে সাকিবের সঙ্গে তার বাবা মাশরুর রেজাও নামাজ আদায় করেন।

এ ছাড়া মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক মোহম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা ও পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল এ জামাতে ঈদের নামাজ আদায় করেন।

আরও পড়ুন  বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন নতুন রাষ্ট্রপতি

এ ছাড়া পিটিআই মসজিদ মাঠ, জজ কোর্ট মসজিদ, ভায়না পৌর গোরস্থান, কলেজপাড়া হাজি সাহেব হুজুরের দরগা শরিফ, নতুন বাজার জামে মসজিদ, মোল্যাপাড়া জামে মসজিদ, শিবরামপুর, নিজনান্দুয়ালি, পারনান্দুয়ালিসহ জেলার শ্রীপুর, শালিখা, মহম্মদপুর উপজেলার ৪৬৪টি ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ