ঢাকা, -

আলোচিত সংবাদ

বহদ্দারহাট ফরিদার পাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট ফরিদার পাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম।

মৃত তাপস (৪০) নামের ওই যুবক বোয়ালখালীর উত্তর করলডেঙ্গা গ্রামের মধু চৌধুরীর ছেলে। তিনি বহদ্দারহাট কাঁচাবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

ওসি খায়রুল ইসলাম জানান, ফরিদার পাড়ায় ডিস লাইনের কাজ করার সময় ওপর থেকে পড়ে তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ওই যুবক। চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  খালেদা জিয়ার জানাজায় ভিড়ের মধ্যে চাপে পড়ে নিহত এক

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ