ঢাকা, -

আলোচিত সংবাদ

ঢাকাতে ট্রাফিক পুলিশ হত্যার ঘটনায় আটক ৪

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

রাজধানী ঢাকার ফার্মগেটে ট্রাফিক পুলিশের কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার হত্যায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার ( ১ জুলাই)  বিভিন্ন সময়ে রাজধানীতে অভিযান চালিয়ে ডিবি তেজগাঁও বিভাগ তাদের আটক করে।

রবিবার (২ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ডিবি তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. গোলাম সবুর।

আরও পড়ুন  ‘দ্য প্ল্যান': চট্টগ্রামে তরুণদের মুখোমুখি তারেক রহমান

তিনি বলেন, মনিরুজ্জামানকে হত্যার অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে। একজন হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

তিনি আরও বলেন, এই চক্রের বাকি সদস্যদের আটক করতে আমাদের আরও টিম মাঠে কাজ করছে।

শনিবার ভোরে কনস্টেবল মনিরুজ্জামান  ফার্মগেট সেজান পয়েন্টের সামনে ছুরিকাঘাতে খুন হন।

মনিরুজ্জামান ঈদের ছুটি কাটিয়ে গতকাল সকালে গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফেরেন। ট্রেনে এসে তেজগাঁও রেলস্টেশনে নামেন তিনি। পরে পায়ে হেঁটে কর্মস্থলে যাওয়ার পথে ফার্মগেটের সেজান পয়েন্টের সামনে ছুরিকাঘাতের শিকার হন তিনি।

আরও পড়ুন  চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ষাটোর্ধ বৃদ্ধের লাশ উদ্ধার

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ