ঢাকা, -

আলোচিত সংবাদ

হাটহাজারীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের হাটহাজারী পৌরসদরে মো. ফাহিম (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার (১ জুলাই) সন্ধ্যায় হাটহাজারী পৌরসদরের ৩ নম্বর ওয়ার্ড পূর্ব দেওয়ান নগর মফিজ চেয়ারম্যান বাড়ি এলাকার রফিকুল ইসলামের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরুল আলম।

আরও পড়ুন  চট্টগ্রাম-১০ আসনে প্রতীক পেল প্রার্থীরা

নিহত ফাহিম সিলেট জেলার গোলাপগঞ্জ এলাকার মুসলিম উদ্দিনের ছেলে। সে পেশায় অটোরিকশা চালক।

হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।

হাটহাজারী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরুল আলম বলেন, সন্ধ্যায় মো. ফাহিম নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন  চট্টগ্রামে খোলা সয়াবিন তেল ১৬০ টাকায় বিক্রির সিদ্ধান্ত

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ