ঢাকা, -

আলোচিত সংবাদ

সাময়িক বরখাস্ত চকরিয়ার ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কক্সবাজারের চকরিয়া উপজেলার ভেওলা মানিকচর (বিএমচর) ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এমএম জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বরখাস্ত করা হয়।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, বিএমচর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০এর ১৫(১) এর ধারায় অপরাধ আমলে নেয়া এবং অপর একটি মামলায় বিচার প্রার্থীকে মারধরের বিষয়ে অভিযোগ গঠন করা হয়।

আরও পড়ুন  হাটহাজারী সরকারহাট বাজারে অভিযান, ৮ হাজার টাকা জরিমানা

এ বিষয়ে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ), আইন ২০০৯-এর ৩৪ (১) ধারার অপরাধ সংগঠিত করায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ হতে এসএম জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান জানান, স্থানীয় সরকার বিভাগ থেকে একটি প্রজ্ঞাপনের কপি পেয়েছি। কপি হাতে পাওয়ার পর আদেশ কার্যকর করা হয়েছে।

আরও পড়ুন  চট্টগ্রামের নতুন এসপি হলেন কুমিল্লার নাজির আহমেদ

এ ব্যাপারে চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম বলেন, আমি কোন বেআইনি কাজ করিনি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। দ্রুত উচ্চতর আদালতের আশ্রয় নেবো।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ