ঢাকা, -

আলোচিত সংবাদ

সরাইলে প্রতিমা ভাঙচুরের ঘটনায় যুবক আটক

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের নিয়ামত দুর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় খলিলুর রহমান (৩৬) নামে এক যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে স্থানীয়দের সহযোগিতায় উপজেলার শাহজাদাপুর গ্রামে (বাগহাটি) এলাকায় মো. মঞ্জিলের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটককৃত খলিল মিয়া নাসিরনগর উপজেলার জেঠাগ্রাম (চটিপাড়া) এলাকার মৃত মোতালিব মিয়ার ছেলে। মঞ্জিল মিয়া খলিলের আপন ছোট বোনের জামাতা।

আরও পড়ুন  চট্টগ্রাম-৫: গণসংযোগে ব্যস্ত 'ঈগল' মার্কার নাসির হায়দার

প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক মো. শাহগীর আলম ও পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিয়ামত সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি জগদীশ দাস বলেন, রাতে হঠাৎ কোনও কিছু বুঝে উঠার আগেই খলিল মিয়া নামে এক ব্যক্তি মন্দিরের প্রতিমা ভাঙচুর করতে থাকেন। এ ঘটনায় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। একপর্যায়ে স্থানীয়রা ধাওয়া করে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেন। খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত খলিলকে আটক করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন  কাপ্তাই রাস্তার মাথায় চাঁদাবাজদের সংঘর্ষের ঘটনা নিত্যদিনের, অসহায় পথচারী (ভিডিও)

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন বলেন, খলিল নিয়ামতপুর গ্রামে তার বোনের বাড়িতে বেড়াতে এসেছিল। নৌকায় স্থানীয় কিছু লোকের সঙ্গে তার ঝগড়া হয়। এরই জের ধরে খলিল দুর্গা মন্দিরে গিয়ে ৫-৬ টি প্রতিমা ভাঙচুর করে। পুলিশ হামলাকারী খলিলুরকে আটক করেছে। এ ঘটনায় নিয়ামত সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি জগদীশ দাস বাদী হয় সরাইল থানায় ধর্মীয় অনুভূতিতে আঘাত ও দ্রুত বিচার আইনে মামলা করেছে।

আরও পড়ুন  শ্বশুর বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যা

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ