ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রাম-১০ আসনের মানুষ আমাকে আন্তরিকতা নিয়ে গ্রহণ করেছে: দীপক পালিত

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

জাতীয় নির্বাচনের পাঁচ মাস বাকি থাকতে চট্টগ্রাম-১০ আসনে যে উপ নির্বাচন হতে যাচ্ছে, তাতে ভোটারদের কেন্দ্রে আনাই হবে মূল ভাবনার বিষয়।

আর এক সপ্তাহ পর আগামী ৩০ জুলাই পৌনে ৫ লাখ ভোটারের এ আসনে ইভিএমে ভোটগ্রহণ হবে। এর আগে গত এপ্রিলে চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনও ইভিএমে হয়েছিল। তাতে ভোট পড়েছিল ১৪ দশমিক ৫৫ শতাংশ।

সরকারের মেয়াদের শেষ দিকে উপ নির্বাচন, বিএনপির ভোটে না থাকা এবং গত কয়েক মাসে হওয়া উপ নির্বাচন ও সিটি নির্বাচনের ভোটের হারের তথ্য মিলিয়ে চট্টগ্রাম-১০ আসনেও একই চিত্র দেখা যেতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরও পড়ুন  কৈবল্যধামের মোহন্ত মহারাজকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার

গত ২ জুন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ডা. আফছারুল আমীন মারা যান। তার মৃত্যুতে শূন্য হওয়া এ আসনে তৃণমূল বিএনপির (সোনালী আঁশ) দীপক কুমার পালিত আছেন মুল প্রতিদ্বন্দ্বী হিসেবে।

বিএনপিবিহীন চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে ভোটার উপস্থিতি বাড়ানোই যে মূল বিষয়, সেটা এখন সকলের মুখে মুখে।

দীপক পালিত ভয়েস অফ এশিয়াকে জানান, আমি প্রচারনা চালিয়ে যাচ্ছি তবে মাঝে মধ্যে বিভিন্ন ঝামেলা করতে চায় প্রতিপক্ষের বন্ধুরা। আমি তৃণমুল বিএনপি থেকে নির্বাচন করছি সেটা কৌশল। বঙ্গবন্ধুর আদর্শ আমি ধারন করি এবং আমি একজন স্বাধীনতার স্বপক্ষের মানুষ।

আরও পড়ুন  টেকনাফ সীমান্তে 'গুলিবিদ্ধ হুজাইফা'র অবস্থা সংকটাপন্ন

কেন জনগন আপনাকে নির্বাচিত করবেন এমন প্রশ্নের জবাবে দীপক পালিত বলেন, আমি অবহেলিত আসনের চেহারা পাল্টে দিতে চায়, অগ্রাধিকার ভিত্তিতে অল্প সময়ে কিছু জনকল্যাণমুখী কাজ করতে চায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্বাচনের মাঠে দীপক পালিত দ্বিতীয় অবস্থানে আছেন এবং খুব ভালোই আছেন। ভোটাদের কেন্দ্রমুখী করতে পারলেই ভোটের চিত্র পাল্টে যেতে পারেন বলে মনে করছেন সাধারন জনগন যারা ভোটাধিকার প্রয়োগ করে জনপ্রতিনিধি নির্বাচিত করবেন।

আরও পড়ুন  জামালখানে জামায়াত-শিবিরের ‘গোপন বৈঠক’, গ্রেপ্তার ৩০

প্রচার চালিয়ে কেন্দ্রে ভোটার উপস্থিতির বিষয়ে কতটা আশাবাদী হতে পেরেছেন দীপক পালিত?

ভয়েস অফ এশিয়ার প্রশ্নে তিনি বলেন, প্রচারে গিয়ে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। এলাকার মানুষ আমাকে অত্যন্ত আন্তরিকতা নিয়ে গ্রহণ করেছে।

মানুষ স্বতঃস্ফূর্ত উৎসাহ নিয়ে আমার প্রচারে অংশ নিয়েছে। ভোটারদের ঘরে ঘরে গিয়ে আমি নিবেদন জানিয়েছি, তারা যেন কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করেন। ইভিএম সম্পর্কে সচেতন করার চেষ্টা করছি। আমার প্রচারে মানুষের অংশগ্রহণের যে ঢেউ সৃষ্টি হয়েছে, তা বিরল। আশা করি সন্তোষজনক ভোটার উপস্থিতি পাব।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ