ঢাকা, -

আলোচিত সংবাদ

ঢাবির স্টাফ কোয়ার্টারে গৃহবধূর আত্মহত্যা

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হলের স্টাফ কোয়ার্টারে সুখি আক্তার (২৬) নামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তার স্বামী ঢাবির গ্রন্থাগারের অফিস সহায়ক ঝন্টু মৃধার দাবি, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শুক্রবার (০৪ আগস্ট) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় উদ্ধার করে তার স্বামী তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  মহিউদ্দিন বাচ্চুর নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনায় ২ মামলায় গ্রেপ্তার ২৫

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল এলাকার শানু হাওলাদারের মেয়ে সুখি।

হাসপাতালে তার স্বামী ঝন্টু মৃধা জানান, ২০১৬ সাল থেকে তারা শহিদুল্লাহ হলের স্টাফ কোয়ার্টারে টিনশেড ঘরে থাকেন। গত পাঁচ মাস আগে তাদের জমজ ছেলে সন্তান হয়। তবে জন্মের ৫-৬ দিন পর এক সন্তান মারা যায়। এরপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন সুখি। হতাশাগ্রস্ত সুখিকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছিল।

আরও পড়ুন  ফটিকছড়িতে সুপারি রাখার গর্তে নেমে ২ ভাইয়ের মৃত্যু

তিনি জানান, আজ শুক্রবার সকাল ৬টার দিকে তিনি ঘুম থেকে উঠলে তখন সুখি তাকে বলেন, তার শরীর খারাপ লাগছে। দোকান থেকে তার জন্য খাবার স্যালাইন আনতে। তখন ঝন্টু তার কথামতো দোকানে যান খাবার স্যালাইন আনতে। স্যালাইন কিনে ১০ মিনিট পর বাসায় ফিরে দেখেন, ঘরের ভেতর ফ্যানের সাথে ওড়না পেচিয়ে ফাঁস লাগিয়ে ঝুলছেন সুখি। সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের সহযোগিতায় তাকে সেখান থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুন  ৬তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। বিস্তারিত শাহবাগ থানা পুলিশ তদন্ত করছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ