ঢাকা, -

আলোচিত সংবাদ

মিরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ আহত ৫

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের মিরসরাইয়ে যাত্রীবাহী লেগুনার পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই শিক্ষার্থীসহ ৫ জন আহত হয়েছেন।

বুধবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাঙ্গাদোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সের (মাস্তান নগর হাসপাতাল) কর্তব্যরত চিকিৎসক ডা. মৌমিতা রায় জানান, দুর্ঘটনায় আহত দুই স্কুল শিক্ষার্থীসহ মোট পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছিল। এদের মধ্যে দুই শিক্ষার্থীদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আরও পড়ুন  হাটহাজারী আরজেএফ শাখার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন

মিরসরাইয়ের মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামশেদ আলম জানান, বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী জোহানা আক্তার বিথী ও অমিত সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। তাদের মাস্তান নগর হাসপাতাল থেকে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের মাথায় বেশি আঘাত লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসক।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ