ঢাকা, -

আলোচিত সংবাদ

বায়েজিদ অক্সিজেনে ট্রাফিক পুলিশের অভিযান, ১৮ গাড়ি জব্দ

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামির অক্সিজেন কাঁচা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ট্রাফিক উত্তর বিভাগ।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন ট্রাফিক উত্তর বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার কীর্তিমান চাকমা।

বিশেষ অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার আসিফ মাহমুদ গালিব।

আরও পড়ুন  রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরসার প্রধান গ্রেফতার

এ সময় ৯ টি গ্রাম সিএনজি, ৫ টি ব্যাটারি চালিত অটোরিকশা, ২ টি হিউম্যান হলার, ১টি বাস ও ১টি অটো টেম্পোসহ ১৮ টি গাড়ি জব্দ করে ড্যাম্পিংয়ে পাঠানো হয়।

সড়কে শৃঙ্খলা ফেরাতে চট্টগ্রাম পুলিশের ট্রাফিক উত্তর বিভাগ আজ বিশেষ অভিযান চালিয়েছে জানান টিআই বায়েজিদ আলমগীর হোসাইন।

টিআই বায়েজিদ আরও জানান, ট্রাফিক উত্তর বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার কীর্তিমান চাকমা স্যারের নির্দেশনায় অবৈধ গাড়ির বিরুদ্ধে দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মোট ১৮টি গাড়ি জব্দ করে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে।

আরও পড়ুন  হাটহাজারীর শিকারপুর-বুড়িশ্চরসহ ৪০ গ্রামে লক্ষাধিক মানুষ পানিবন্দি, খাদ্য সংকট চরমে

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ