ঢাকা, -

আলোচিত সংবাদ

বিয়ে করলেন আয়মান-মুনজেরিন

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শিক্ষাদান প্রতিষ্ঠান ‘১০ মিনিট স্কুলে’র প্রতিষ্ঠাতা আয়মান সাদিক ও একই প্রতিষ্ঠানের জনপ্রিয় ইংরেজি শিক্ষিকা মুনজেরিন শহীদ বিয়ে করেছেন।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর রাজধানীর মিরপুর ডিওএইচএসের মসজিদে পরিবারের মানুষদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।

বিয়ের পরে আয়মান সাদিক তার ভেরিফায়েড আইডিতে একটি স্ট্যাটাস দেন। সেই স্ট্যাটাসে একটি ছবি জুড়ে দিয়ে লিখেন, ‘আলহামদুলিল্লাহ! অনুভূতিটা অদ্ভুত।’

এছাড়া আয়মান সাদিকের স্ত্রী মুনজেরিন শহীদ তার ভেরিফায়েড পেজে একই ছবি শেয়ার করে লিখেন, ‘আলহামদুলিল্লাহ, আমার তারকা খুঁজে পেয়েছি।’

আরও পড়ুন  ঈদে 'দুনিয়ার খেলা' নাটক নিয়ে আসছে নির্মাতা এস.ডি.জীবন

তরুণ ও শিক্ষার্থীদের মাঝে তুমুল জনপ্রিয় এ জুটির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে রাজধানীর সেনাকুঞ্জে আগামী ২৩ সেপ্টেম্বর।

কুমিল্লায় জন্ম নেয়া আয়মান সাদিক একজন বাংলাদেশি শিক্ষা উদ্যোক্তা এবং ইন্টারনেট ব্যক্তিত্ব। তিনি ২০১৫ সালে ‘১০ মিনিট স্কুল’ প্রতিষ্ঠা করেন। এটা এমন এক প্রতিষ্ঠান, যা অনলাইনে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য এবং সহযোগিতা বিনামূল্যে দিয়ে থাকে। এই প্রতিষ্ঠান মূলত ইংরেজি, গণিত এবং বিজ্ঞানের নানা বিষয়, যা একাডেমিক সিলেবাসের আওতাভুক্ত এবং বিভিন্ন বিষয়ের ওপর দক্ষতা কীভাবে বাড়ানো যায়, তা নিয়ে ভিডিও তৈরি করে। আয়মান সাদিক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র ছাত্র।

আরও পড়ুন  দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

মুনজেরিন শহীদের জন্ম চট্টগ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছিলেন। এখন তিনি বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে শতভাগ বৃত্তি নিয়ে ইংরেজিতে দ্বিতীয় স্নাতকোত্তর করছেন।

মুনজেরিন শহীদ মূলত আলোচনায় আসেন ‘১০ মিনিট স্কুল’র একজন শিক্ষিকা হিসেবে। তিনি এই প্লাটফর্মে শিক্ষার্থীদের ইংরেজী শিখিয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। ইংরেজি শিক্ষা সম্পর্কিত তার ভিডিও বার্তাগুলো এরইমধ্যে দেশ ও বিদেশের প্রায় ২৫ মিলিয়ন শিক্ষার্থীর কাছে পৌঁছেছে।

আরও পড়ুন  বিএনপি নির্বাচনে আসছে....!

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ