ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে তরুণ খুন

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় ছুরিকাঘাতে আব্দুর রহমান সুজন (২২) নামে এক তরুণ নিহত হয়েছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে থানার সেগুনবাগান ক্যান্টিন গেট এলাকায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আব্দুর রহমান নোয়াখালীর সেনবাগ উপজেলার মো. রিপনের ছেলে।

আরও পড়ুন  চান্দগাঁওয়ে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দু'পক্ষের সংঘর্ষ, নিহত ১

নুরুল আলম আশেক বলেন, সন্ধ্যায় খুলশী থানা এলাকা থেকে ছুরিকাহত এক যুবককে হাসপাতালে আনা হয়েছে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। তাকে কী কারণে বা কারা ছুরিকাঘাত করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ