ঢাকা, -

আলোচিত সংবাদ

উচ্ছেদ হলো টাইগারপাস এলাকার রেইনবো সিএনজি স্টেশন

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আদালতের নির্দেশে নগরীর ডবলমুরিং থানাধীন টাইগারপাস এলাকার রেইনবো সিএনজি স্টেশন উচ্ছেদ করা হয়েছে। পরে এ সিএনজি স্টেশনটি বন্ধ করে দেয় রেলওয়ে পূর্বাঞ্চলের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ অভিযান পরিচালনা করেন রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা সুজন চৌধুরী।

এ সময় রেলওয়ে বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জীষান দত্ত, সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা (পাহাড়তলী) শহীদুজ্জামান ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  বঙ্গবাজারের আগুন বাড়ছেই, নিয়ন্ত্রণে ৫০ ইউনিট

রেল্ওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা সুজন চৌধুরী বলেন, উচ্চ আদালতের নির্দেশে সোমবার সকালে টাইগারপাস এলাকার রেইনবো সিএনজি স্টেশন উচ্ছেদ করে বন্ধ করে দেওয়া হয়েছে। তাছাড়া বিদ্যুৎ এবং গ্যাস সরবরাহ না করতে সংশ্লিষ্ট দফতরকে আমরা চিঠি দিয়েছি।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ