ঢাকা, -

আলোচিত সংবাদ

চকরিয়ায় কচুরিপানার ভিতর থেকে যুবকের লাশ উদ্ধার

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কক্সবাজারের চকরিয়ায় বদ্ধ খালের কচুরিপানার ভিতর থেকে মো. হোসেন রাহাত (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টায় কোনখালী ইউনিয়নের শুয়োর মরা খালের কচুরিপানার ভেতর থেকে রাহাতের লাশ উদ্ধার করা হয়। মাছ ধরা নিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ তথ্য নিশ্চিত করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ।

আরও পড়ুন  যুবলীগ নেতাকে নির্যাতনের অভি‌যো‌গে ওসি ক্লোজড

নিহত হোসেন রাহাত কোনাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবদুল হাকিম পাড়ার আলী হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, রাতে শুয়োরমরা খালে মাছ ধরা নিয়ে একই এলাকার বোরহান উদ্দিনের সঙ্গে বাকবিতণ্ডা হয় রাহাতের। এর জের ধরে রাহাতকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে বদ্ধ খালের কচুরিপানার ভেতরে লুকিয়ে রাখে বোরহান।নিহত রাহাতের বাবা আলী হোসেন বলেন, গতকাল সন্ধ্যার দিকে রাহাত মাছ ধরতে গিয়ে ঘরে না ফেরায় রাতে খোঁজ নিতে গিয়ে স্টেশন এলাকায় গেলে বোরহান উদ্দিন জানায়, মাছ ধরা নিয়ে রাহাতের সাথে বাকবিতণ্ডা হয়েছে। আমি তাকে থাপ্পড় মেরেছি। পরে অনেক খোঁজাখুঁজি করে আজ বুধবার খালের কচুরিপানার ভেতরে রাহাতের লাশ লুকানো অবস্থায় পাওয়া যায়।

আরও পড়ুন  হাটহাজারি হবে সম্পূর্ণ শান্তির জনপদ: ব্যারিস্টার আনিস

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, শুয়োর মরা খালে মাছ ধরা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে বোরহান উদ্দিন দা দিয়ে কোপ দিলে ঘটনাস্থলে পানিতে ডুবে মারা যায় রাহাত। পরে বোরহান উদ্দিন পালিয়ে যায়। নিহত রাহাত বোরহান উদ্দিনের তালতো ভাই।

আরও পড়ুন  দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে, ২১ ফেব্রুয়ারিতে জাতির এটাই প্রত্যাশা: আবু সুফিয়ান

তিনি আরও বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। মাথার উপরিভাগে একটি দায়ের কোপ রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ