ঢাকা, -

আলোচিত সংবাদ

‘ডলারে’ ঋণ পাবে ১৮ ব্যাংক

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

দেশের বেসরকারি খাতের ১৮টি ব্যাংক বৈদেশিক মুদ্রায় পরিচালিত দীর্ঘমেয়াদি তহবিল ‘বাংলাদেশ ব্যাংক লং টার্ম ফাইন্যান্সিং ফ্যাসিলিটি’ (এলটিএফএফ) থেকে মার্কিন ডলারে অর্থায়ন সুবিধা পবে । এই ব্যাংকগুলো থেকে সর্বোচ্চ সাড়ে ৮ শতাংশ সুদে ডলারে ঋণ পাবেন রপ্তানিমুখী উৎপাদনশীল প্রতিষ্ঠানের উদ্যোক্তারা। 

মঙ্গলবার (১০ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বাণিজ্যিক এই ব্যাংকগুলোর চুক্তি সই হয়।

আরও পড়ুন  রাষ্ট্রপতি নির্বাচন: শেষ মুহূর্তের আলোচনায় মোশাররফ, শিরীন শারমিন ও মসিউর

চুক্তিতে সই করা ১৮ ব্যাংক হলো- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, দ্য সিটি ব্যাংক, ব্যাংক এশিয়া, যমুনা ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, পূবালী ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, শাহ্জালাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, প্রাইম ব্যাংক, ঢাকা ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আবুল বশর ও দেবদুলাল রায়, বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকগণ স্ব স্ব ব্যাংকের পক্ষে এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে পরিচালক লিজা ফাহমিদা চুক্তিতে স্বাক্ষর করেন।

আরও পড়ুন  আখাউড়া-আগরতলা রেলপথের উদ্বোধন কাল

বিশ্বব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের যৌথ উদ্যোগে এখন পর্যন্ত ৫৬টি শিল্পপ্রতিষ্ঠানকে তিন থেকে ১০ বছর মেয়াদে ২৭ কোটি ৩৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলারের ঋণ সুবিধা দেওয়া হয়েছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ