ঢাকা, -

আলোচিত সংবাদ

মরদেহে নির্যাতন ও ধর্ষণের আলামত পেয়েছে ইসরায়েল

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ইসরায়েলে হামাসের হামলায় নিহতদের ময়নাতদন্ত করতে গিয়ে অনেক মরদেহেই নির্যাতন ও ধর্ষণের আলামত পেয়েছে ইসরায়েলের সামরিক বাহিনীর ময়নাতদন্ত দল।

এমনটাই দাবি করেছেন মরদেহ শনাক্তকরণ দলের কর্মকর্তা ও ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক প্রধান রাবাই (ধর্মগুরু) ইসরায়েল ওয়েজ।

ওয়েজ আরও জানিয়েছেন, হামলায় নিহত সেনাদের ৯০ শতাংশেরই মরদেহ শনাক্ত করা হয়েছে এবং সেই সঙ্গে বেসামরিক নাগরিকদের মরদেহ শনাক্তের কাজ চলছে।

আরও পড়ুন  ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার উদ্যোগ স্থগিত করল সৌদি আরব

এদিকে, ইসরায়েলি বাহিনীর রিজার্ভ ফোর্সের ওয়ারেন্ট অফিসার অ্যাভিগেইল জানিয়েছেন, অনেক মরদেহেই হাত-পা আলাদা করে কাটা ছিল। অনেকেরই মাথা কাটা হয়েছিল। এমনকি শিশুদেরও মাথা কাটা ছিল।

অ্যাভিগেইলও ওয়েজের মতো জানিয়েছেন, বেশ কয়েকটি মরদেহে ধর্ষণের আলামত পাওয়া গেছে।

ফরেনসিকের দায়িত্বে থাকা সামরিক দন্ত চিকিৎসক ক্যাপ্টেন মায়ান বলেছেন, আমরা এমনও চিহ্ন দেখেছি- যা নিশ্চিতভাবেই নির্যাতন। তবে সামরিককর্মীরা ময়নাতদন্তের কোনো ছবি প্রকাশ করেননি।

আরও পড়ুন  শপথ নিলেন ড. মুহাম্মদ ইউনূস

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু হামাসকে ইসলামিক স্টেটের সঙ্গে তুলনা করেছিলেন।

ইসলামিক স্টেট এমন এক সংগঠন যারা মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় প্রকাশ্যে শিরচ্ছেদ করে কুখ্যাতি অর্জন করেছিল।

যদিও হামাসের পক্ষ থেকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করা হয়েছে।

এর আগে, প্রায় ১ হাজার ৩০০ মরদেহ রামাল্লায় অবস্থিত সেনাঘাঁটিতে নিয়ে এসেছিল ইসরায়েলি কর্তৃপক্ষ। সেখানেই ময়নাতদন্ত করা হয়।

আরও পড়ুন  আসছে চট্টগ্রাম উত্তর ও মহানগর যুবলীগের কমিটি, ঘোষণা আগামী সপ্তাহে

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ