ঢাকা, -

আলোচিত সংবাদ

অনুমোদনহীন ‘রিচার্জ’ ড্রিংকস বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

অনুমোদনহীন বিক্রি হওয়া ইলেক্ট্রোলাইট ড্রিংকস ‘রিচার্জ’ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন বিশুদ্ধ খাদ্য আদালত। সেইসঙ্গে মালিক গোলাম মোস্তফাকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (১৯ মে) অনুমোদন ছাড়া বিক্রি হওয়া ইলেক্ট্রোলাইট ড্রিংকস ‘রিচার্জ’ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেন বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবার।

এর আগে একই দিন সকালে দোষ স্বীকার করে জামিন চান এসএমসি প্লাস বাজারজাতকারী কোম্পানি একমির কর্ণধার তানভীর সিনহা। পরে তাকে ১৬ লাখ টাকা জরিমানা করে জামিন মঞ্জুর করেন আদালত। এ সময় তানভীর সিনহা বলেন, এতে তাদের দোষ নেই। কারণ, তারা জানতেন না এটার লাইসেন্স নেই।

আরও পড়ুন  প্রধানমন্ত্রীর অধীনে বিএনপি নির্বাচনে যাবে না, মান্নাকে খালেদা জিয়া

গত মঙ্গলবার (১৪ মে) বাজারে বিক্রি হওয়া অনুমোদনহীন পাঁচটি কোম্পানির ইলেক্ট্রোলাইট ড্রিংকসের মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবরের আদালত। সেই সঙ্গে পাঁচটি কোম্পানির মালিকদের আগামী ৫, ৬ এবং ৯ জুন আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এসএমসি প্লাস, প্রাণের এক্টিভ, ব্রুভানা, আকেজের রিচার্জ এবং টারবো- এগুলো ওষুধ নাকি এনার্জি ড্রিংকস সে বিষয়ে তারা ব্যাখ্যা দেবেন।

আরও পড়ুন  বিএনপি'র সময় শেষ, আর ছাড় নয়: সেতুমন্ত্রী

এর আগে ওইদিন সকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মো. কামরুল হোসেন বিশুদ্ধ খাদ্য আদালতে এ মামলা দায়ের করেন। এ সময় নিরাপদ খাদ্য পরিদর্শক আদালতকে জানান, এগুলোর একটিরও অনুমোদন নেই।

তিনি বলেন, ওষুধ প্রশাসনও বলতে পারে না এগুলো ওষুধ নাকি ড্রিংকস। এর মধ্যে এসএমসি প্লাসের মডেল হয়ে পণ্যর প্রসারে প্রচারণা করছেন ক্রিকেটার তামীম ইকবাল। নিরাপদ খাদ্য আইন অনুযায়ী এটি অপরাধ। আমরা বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে বলেছি, শোনেনি কোনো কোম্পানি। কাজেই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক।

আরও পড়ুন  সিরিয়া ইস্যুতে জরুরি বৈঠকে বসছেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ