ঢাকা, -

আলোচিত সংবাদ

আইসিসির ২৪ ঘন্টার আলটিমেটাম, রাতেই বিসিবির সাথে উপদেষ্টার বৈঠক

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বাংলাদেশের হাতে মাত্র ২৪ ঘণ্টা। আগামীকাল দুবাই সময় বিকেল ৫টার মধ্যে বিসিবি জানিয়ে দিতে তারা ভারতে বিশ্বকাপ খেলতে যাবে কি যাবে না। এই ইস্যুতে শুরু থেকে বিসিবি এগোচ্ছে সরকারের নির্দেশনা মেনে। আজকের বোর্ড সভা শেষে আইসিসি জানিয়ে দিয়েছে, বিসিবি তাদের সরকারের সঙ্গে আলোচনা করে যেন এক দিনের মধ্যে জানায় বিশ্বকাপ ভারতে খেলবে কি খেলবে না।

বুধবার (২১ জানুয়ারি) রাতেই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বসার কথা বিসিবির নীতিনির্ধারকদের।

আরও পড়ুন  বহু প্রতীক্ষার পর বাংলাদেশে চালু হচ্ছে 'গুগল পে'

সরকার যে সিদ্ধান্ত দেবে, সেটিই তারা জানিয়ে দেব আইসিসিকে। ক্রীড়া উপদেষ্টা একাধিকবার জানিয়েছেন, তাঁরা কিছুতেই ভারতে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলকে পাঠাবেন না। সেই অবস্থান থেকে বাংলাদেশ সরকার সরে আসবে কি না, সেটিই দেখার।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অনেক চেষ্টাই করেছিলেন ক্রিকেট কূটনীতিতে জেতার। গত কয়েক দিন তিনি নিয়মিত যোগাযোগ করেছেন বিভিন্ন ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারকদের সঙ্গে। সব চেষ্টা বৃথা, বাংলাদেশ বেশির ভাগেরই সমর্থন পায়নি। পারেনি এই লড়াইয়ে জিততে।

আরও পড়ুন  ইথিওপিয়ার আমহারায় জরুরি অবস্থা জারি

আজ সন্ধ্যায় আইসিসির যে বোর্ড সভা হয়েছে, সেখানে বাংলাদেশ-ইস্যুর সমাধানে হয়েছে ভোটাভুটির মাধ্যমে । সেই ভোটে বাংলাদেশ পেয়েছে মোটে ২টি ভোট। হেরেছে ১২-২ ব্যবধানে। বাংলাদেশ পেয়েছে শুধু পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ভোট।

এই ভোটাভুটির পর আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ নির্ধারিত সময়সূচি অনুযায়ীই হবে এবং বাংলাদেশের সব ম্যাচ ভারতেই হবে। বিসিবি তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানানোর পর ভবিষ্যতের পথ নিয়ে আলোচনা করতে আইসিসি বোর্ডের (ভিডিও-কনফারেন্সের মাধ্যমে) একটি বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে (আজ)।

আরও পড়ুন  কক্সবাজারে শিক্ষা সফরে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রী ৫ দিন পর উদ্ধার

আইসিসির বোর্ড এটাও উল্লেখ করেছে যে টুর্নামেন্টের এত কাছাকাছি সময়ে ভেন্যু পরিবর্তন করা সম্ভব নয়।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ