ঢাকা, -

আলোচিত সংবাদ

আখাউড়ায় মাদরাসা শিক্ষকের জিহ্বা কাটলো দুর্বৃত্তরা

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শরীফুল ইসলাম ভূইয়া (৩৬) নামের এক মাদরাসা শিক্ষকের জিহ্বা কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (৪ মার্চ) রাতে উপজেলার আজমপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। শরীফুলের দেহের বিভিন্ন অংশেও আঘাতের চিহ্ন রয়েছে।

মাওলানা শরীফুল ইসলাম বিজয়নগর উপজেলার শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদরাসার আরবি প্রভাষক ও সদর উপজেলার চাপুইর গ্রামের মাওলানা আব্দুর রশিদ ভুঁইয়ার ছেলে। তিনি বিভিন্ন ওয়াজে বক্তব্য দেন।

গত শনিবার রাতে বিজয়নগরের দৌলতবাড়ি এলাকায় মাহফিল করে মধ্যরাতে বাড়ি ফেরার পথে আখাউড়া উপজেলার আজমপুর রেলস্টেশন এলাকায় কয়েকজন গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। এসময় দুর্বৃত্তরা শরীফুলের জিহ্বা ও ঠোটের অনেকটা অংশ কেটে ফেলে। তাছাড়া লাঠিসোটা দিয়ে মারধর করে। এসময় শরীফুলের সঙ্গে থাকা তার ভাগ্নে ওবায়দুল্লাহ (৩৪) আহত হন।

আরও পড়ুন  ফটিকছড়িতে ভুল চিকিৎসায় প্রাণ গেলো প্রসূতির

বিজয়নগর উপজেলার শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক (আরবি) আবুল কালাম আজাদ বলেন, মাহফিল শেষে শরীফুল তার এক ভাগ্নের সঙ্গে মোটরসাইকেলে চড়ে ফেরার পথে তার ওপর হমালা হয়। তখন চিৎকারের কারণে মানুষ চলে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

আরও পড়ুন  কোরবানির গরু বিক্রি হচ্ছে ৪৫০ টাকা কেজি দরে

তিনি আরও জানান, এ ব্যাপারে রবিবার শ্রীপুর ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা জোহরের নামাযের আগে একটি মানববন্ধন করেছে। মানববন্ধনে হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবী জানান তারা।

এ ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন দুলাল বলেন, পূর্ব পরিকল্পনা করে এমন হামলা। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

আরও পড়ুন  সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ ১৪ জন নিহত, আহত আরও ১৫

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, মাওলানা শরীফুল ইসলাম আরেকটি দলের বিপক্ষে বক্তব্য রাখায় বাড়ি ফেরার পথে তার ওপর হামলা করা হয়েছে এমন খবর শুনেছি। তবে এখনও থানায় কোনও লিখিত অভিযোগ দেয়া হয় নি।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ