ঢাকা, -

আলোচিত সংবাদ

আপিল বিভাগে আবেদন করতে পারেন খালেদা জিয়া: অতিরিক্ত অ্যাটর্নি

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য আপিল বিভাগে আবেদন করতে পারেন। তবে তার আগে তাকে আদালতে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে।

সোমবার (২ অক্টোবর) সুপ্রিম কোর্টে তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

মেহেদী হাছান চৌধুরী বলেন, যেহেতু ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার আলোকে আবেদনটি আগেই খালেদা জিয়ার সাজা স্থগিত করা হয়েছিল। একারণে আর কোন সুযোগ নেই অন্য কোনও আদেশ দেওয়ার। এখন তাকে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে এবং জেলখানায় যাওয়ার পরে তিনি জামিন আবেদন ও বিদেশে চিকিৎসার জন্য আপিল বিভাগে আবেদন করতে পারেন। কারণ সাজার বিরুদ্ধে তার আপিল পেন্ডিং রয়েছে। এছাড়া খালেদা জিয়া তার দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছেও আবেদন করতে পারেন।

আরও পড়ুন  জিয়া পরিবারের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন

খালেদা জিয়াকে বিদেশে গিয়ে চিকিৎসার বিষয়ে তার পরিবারের করা আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (১ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী।

তিনি বলেন, চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়ে ৪০১ ধারার ক্ষমতাবলে যে আবেদন নিষ্পত্তি করা হয়েছে, সেটা খোলার আর কোনও সুযোগ নেই।

তিনি বলেন, আইনের ৪০১ ধারার কোনও দরখাস্ত যদি এক বার নিষ্পত্তি করা হয়, সেই নিষ্পত্তি করা দরখাস্ত পুনর্বিবেচনা করার কোনও অবকাশ আর আইনে থাকে না। ঠিক সেই ফৌজদারি কার্যবিধি ৪০১ ধারার উপধারা ১, ২, ৩, ৪, ৫, ৬ ব্যাখ্যা করে আমরা আমাদের মতামত পাঠিয়ে দিয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সেখানে আমরা মতামত দিয়েছি, ৪০১ ধারার ক্ষমতাবলে যে দরখাস্ত নিষ্পত্তি করা হয়েছে সেটা পাস্ট অ্যান্ড ক্লোজ ট্রানজেকশন, এটা খোলার আর কোনও উপায় নেই।

আরও পড়ুন  চীনে কিন্ডারগার্টেনে হামলা, ছুরিকাঘাতে নিহত ৬

এর আগে গত ২৫ সেপ্টেম্বর খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করে বিদেশে চিকিৎসার বিষয়ে চিঠি দেন। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটি মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠায়।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ