ঢাকা, -

আলোচিত সংবাদ

আহমদিয়া জামায়াতের জলসাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

পঞ্চগড়ে আহমদিয়া মুসলিম জামায়াতের সালানা জলসাকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। ওই জলসা বন্ধের দাবিতে আন্দোলনকারীরা পুলিশের সঙ্গে এই সংঘর্ষে জড়িয়েছেন। এতে পুলিশ, সাংবাদিকসহ প্রায় ৫০ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩ মার্চ) দুপুরে পঞ্চগড় শের-ই-বাংলা পার্ক সংলগ্ন মহাসড়কে এই সংঘর্ষ বাঁধে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের পর মহাসড়কে জড়ো হন জলসা বন্ধের দাবিতে আন্দোলনকারীরা। তারা রাস্তায় বিক্ষোভ শুরু করলে পুলিশ বাধা দেয়। এসময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট, টিয়ারশেল এবং কাদানে গ্যাস নিক্ষেপ করে। এসময় বিক্ষুব্ধরা সড়কের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করেন। এতে পঞ্চগড় শহর রণক্ষেত্রে পরিণত হয়।

আরও পড়ুন  চারগুণ ‘স্টোর রেন্ট’ স্থগিতের সময় ফের বাড়াল চট্টগ্রাম বন্দর

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ সদস্যের পাশাপাশি র‍্যাব ও বিজিবিও মোতায়েন করা হয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার দুপুরে ওই জলসা বন্ধের দাবিতে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। প্রায় ৫ ঘণ্টা ওই অবরোধ চলে। বিকেল ৩টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার সফিকুল ইসলাম এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং সমঝোতার আশ্বাস দেন। পরে আন্দোলনকারীরা রাস্তা থেকে সরে যান।

আরও পড়ুন  বিএনপি নেতার তদারকিতে ১৪টি বিলাসবহুল গাড়ি সরিয়ে নিল এস আলম গ্রুপ

প্রতি বছরের মত এবারও পঞ্চগড়ের আহমদ নগরে বার্ষিক সালানা জলসার আয়োজন করেছে আহমদিয়া মুসলিম জামায়াত। তিন দিনব্যাপী এই জলসা শুক্রবার থেকে শুরু হয়েছে। চলবে রবিবার পর্যন্ত।

এ বিষয়ে পঞ্চগড় জেলা পুলিশ সুপার (এসপি) এস এম সিরাজুল হুদা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি র‍্যাব এবং বিজিবি তৎপর রয়েছে। কোনো প্রাণহানি যেন না ঘটে সেদিকেও সোচ্চার রয়েছে প্রশাসনের সর্বমহল।

আরও পড়ুন  ছেলের হাতে মা খুন

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ