ঢাকা, -

আলোচিত সংবাদ

ঈদের দিন না ফেরার দেশে রাউজানের তরুণ ফয়সাল

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কর্মস্থল থেকে ঘরে ফিরে ঈদের নামাজে যাওয়ার কথা ছিল আদিল ফয়সালের (২১)। তবে কর্মস্থল থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো তাঁর।

শনিবার (২২ এপ্রিল) সকাল ৬টায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কের ইছাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আজাদ।

ফয়সাল রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সর্তা গ্রামের বাসিন্দা। ১ বোন ৩ ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন ফয়সাল। চিকদাইর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে রাউজান কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হন তিনি। পড়ালেখার পাশাপাশি দুই মাস আগে একটি কাপড়ের বিক্রয়কারী প্রতিষ্ঠানে চাকরি নেন ফয়সাল।

আরও পড়ুন  চট্টগ্রামে ২ জনের শরীরে 'জিকা ভাইরাস' শনাক্ত

নিহতের স্বজনরা জানান, আজ সকালে তার কর্মস্থল হাটহাজারী থেকে রাউজান ফেরার পথে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ফয়সাল গুরুতর আহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি কামরুল আজাদ বলেন, ফয়সাল নামের এক তরুণ আজ মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। পরে চট্টগ্রাম মেডিকের কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন  ফটিকছড়িতে মোটরসাইকেলে বাসের ধাক্কা, দুই কিশোর নিহত

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ