ঢাকা, -

আলোচিত সংবাদ

উখিয়ায় ট্রাক-সিএনজি অটোরিক্সার সংঘর্ষে নিহত ৩

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কক্সবাজারের উখিয়ায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (৭ এপ্রিল) সকাল ৮টায় উপজেলার খুনিরা পালং কক্সবাজার-টেকনাফ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক হতাহতদের নামপরিচয় জানা যায় নি।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

জানা গেছে, উখিয়ার পালংখালী থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিক্সা কক্সবাজার যাওয়ার পথে খুনিরা পালং এলাকায় কক্সবাজার থেকে টেকনাফগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সার চালক ও দুই যাত্রী নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

আরও পড়ুন  ঢাকায় গতিমাপক যন্ত্র ছাড়াই চলছে গাড়ি

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ