ঢাকা, -

আলোচিত সংবাদ

কারাগারে বন্দি ‘সাজ্জাদ-তামান্না’ আরও দুই মামলায় গ্রেফতার

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ এবং তার স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে চান্দগাঁও থানার নতুন দুই মামলায় গ্রেফতার (শ্যোন অ্যারেস্ট) দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৫ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা শুনানি শেষে এ আদেশ দেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  জামিনে কারামুক্ত অভিনেত্রী শমী কায়সার

আদালত সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট দুটি মামলায় পুলিশ সাজ্জাদ হোসেন ও তার স্ত্রীকে গ্রেফতার দেখানোর আবেদন করলে শুনানি শেষে তা মঞ্জুর করা হয়। শুনানির সময় দুজনই কারাগার থেকে ভার্চুয়ালি আদালতে যুক্ত ছিলেন।

এর আগে রবিবার (১৪ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই দুই আসামির বিরুদ্ধে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়।

আরও পড়ুন  চকরিয়ায় গ্রীণলাইন বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত জুলাইয়ের অভ্যুত্থানের সময় নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের হামলায় ফজলে রাব্বী নামের একজন নিহত হন। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় সাজ্জাদ হোসেন ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্নার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

এছাড়া নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর বাড়ির সামনে সংঘর্ষের ঘটনায় দায়ের করা আরেকটি মামলায়ও তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন জানায় পুলিশ।

আরও পড়ুন  চট্টগ্রামে চাঞ্চল্যকর ডাকাতি মামলার মুলহোতা 'মিরাজ' গ্রেপ্তার

একই সঙ্গে ফজলে রাব্বী হত্যা মামলায় খোরশেদ নামের আরও এক আসামিকেও গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে।

বর্তমানে সাজ্জাদ হোসেন সিলেট কারাগারে এবং তার স্ত্রী শারমিন আক্তার তামান্না ফেনী কারাগারে বন্দি।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ