ঢাকা, -

আলোচিত সংবাদ

কালুরঘাট সেতুতে যান চলাচল শুরু হবে কাল

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

অবশেষে কালুরঘাট সেতুতে যান চলাচল শুরু হচ্ছে। কালুরঘাট সেতুর সংস্কার কাজের জন্য এক বছরের বেশি সময় ধরে বন্ধ ছিলো যান চলাচল। আগামীকাল রবিবার (২৭ অক্টোবর) সকালে এ সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

কোনও টোল রাখছে না রেলওয়ে কর্তৃপক্ষ। সর্বোচ্চ ৮ ফুট উচ্চতার সব ধরনের যানবাহন চলাচল করতে পারবে। তবে চলতে পারবে না ট্রাক-বাসের মতো ভারী যান। এর ফলে দুর্দশা লাঘব হতে চলেছে বোয়ালখালীবাসীর।

আরও পড়ুন  ওসিকে গালি দিয়ে পদ হারালেন বিএনপি নেতা

বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের সেতু প্রকৌশলী জিসান দত্ত।

তিনি বলেন, সেতুটি যান চলাচলের জন্য উপযোগী। রবিবার থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

তিনি আরও জানান, ৯০ বছরের পুরনো কালুরঘাট সেতুটি সংস্কার করে যান চলাচলের জন্য প্রস্তুত করা হয়েছে। বুয়েটের বিশেষজ্ঞ দল গাড়ি চলাচলের বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন।

সেতুর সংস্কার কাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক মো. মেহেদী হাসান বলেন, সেতুর সংস্কার কাজ শেষ। আগামীকাল রবিবার সকালে আনুষ্ঠানিকভাবে রেল কর্তৃপক্ষ সেতুটি যান চলাচলের জন্য চালু করবে।

আরও পড়ুন  টাকার জন্য মা-বাবাকে কুপিয়ে জখম, ঘাতক ছেলে আটক

৯০ বছরের পুরোনো এ সেতুর সংস্কার কাজ শুরু হয় ২০২৩ সালের ১ আগস্ট। প্রায় ৪৩ কোটি টাকা ব্যয়ে সেতুর সংস্কারকাজ শেষ হয়েছে সম্প্রতি। গত ২৪ সেপ্টেম্বর কালুরঘাট সেতুর সংস্কার কাজ পরিদর্শন করেন বুয়েটের তিন সদস্যের বিশেষজ্ঞ দল। তারা সংস্কার কাজের অগ্রগতি ও গুণগত মান পরীক্ষা শেষে দ্রুততম সময়ের মধ্যে যান চলাচলের জন্য সেতু চালু করে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন।

আরও পড়ুন  হাটহাজারী আসনে ব্যারিস্টার আনিসের প্রার্থীতা বাতিল, প্রস্তাবকারী আটক

গত ২০ সেপ্টেম্বর বিকেলে কালুরঘাট রেলসেতু সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করেন রেল সচিব আবদুল বাকী। সে সময় তিনি বলেছিলেন,সংস্কার শেষ হলেই যান চলাচল স্বাভাবিক হবে। ধারণা করছি অল্পকিছু দিনের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হবে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ