ঢাকা, -

আলোচিত সংবাদ

খাগড়াছড়িতে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাস টার্মিনাল সংলগ্ন লারমা স্কোয়ার বাজারে আগুন লেগে অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে।

বুধবার (১৭ মে) সকালে দীঘিনালা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার পংকজ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১৬ মে) মধ্যরাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১টার দিকে বাস স্টেশনের এক দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর দ্রুত চারদিকে আগুন ছড়িয়ে পরে। ঘণ্টাব্যাপী আগুনে পুড়ে যায় কয়েক কোটি টাকার মালামাল। এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

আরও পড়ুন  বাস মালিকদের সুবিধা দিতে ‘কক্সবাজার স্পেশাল ট্রেন’ বন্ধের সিদ্ধান্ত

পংকজ বড়ুয়া বলেন, খবর পেয়ে খাগড়াছড়ি থেকে এক ইউনিট ও দীঘিনালা উপজেলার আরেকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২ ঘণ্টার বেশি প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে দোকানগুলো পুড়ে গেছে। তবে এ সময় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যারা ভিতরে ছিল তারা বেরিয়ে গেছে। এই আগুন কীভাবে শুরু হয়েছে তার কারণ এখনো জানা যায়নি।

আরও পড়ুন  তথ্যমন্ত্রীর আসনে লড়তে প্রস্তুত একঝাক নতুন মুখ

ফায়ার সার্ভিসের দীঘিটা স্টেশন কর্মকর্তা নুরনবী জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতি নিরূপণসহ আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ