ঢাকা, -

আলোচিত সংবাদ

গোপালগঞ্জে আবারও বাড়লো কারফিউয়ের সময়

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

গোপালগঞ্জে আবারও বাড়ানো হয়েছে কারফিউয়ের সময়সীমা।

শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত আরও ১২ ঘণ্টা চলমান কারফিউ থাকবে।

শুক্রবার বিকালে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ কামরুজ্জামান তথ্য জানিয়েছেন।

বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে ২২ ঘণ্টার কারফিউ শুরু হয়। চলে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত। এরপর সেটি আরও ২৪ ঘণ্টা বাড়িয়ে শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবত করা হয়।

আরও পড়ুন  চট্টগ্রামে ছাত্রশিবিরের প্রবাহ কোচিং সেন্টার উচ্ছেদ

পরিস্থিতি বিবেচনা করে কারফিউয়ের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ